টাঙ্গাইলে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ
টাঙ্গাইলের মধুপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে৷
বুধবার (৭ অক্টোবর) দুপুরে জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে মো. আরিফ ও আয়নালের ছেলে মো রুবেল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) খন্দকার মো. রোকুনুজ্জামান বলেন, ২০২৪ সালে ৪ সেপ্টেম্বর উপজেলার ব্রাহ্মণবাড়ী এলাকার একটি পুকুর পাড়ের পাশে কাচারী ঘরের বারান্দার খুঁটির সঙ্গে ওই নারীর স্বামীকে রশি দিয়ে বেঁধে রেখে পালাক্রমে ধর্ষণ করে আসামিরা।
পরে ওই নারী মধুপুর থানায় দুইজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। এই মামলায় সমস্ত সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
What's Your Reaction?